ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

ছয় লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াবে দক্ষিণ সিটি

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৪:৪৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৪:৪৪:১৭ অপরাহ্ন
ছয় লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াবে দক্ষিণ সিটি
আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষ্যে ৬ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।


জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৬-১১ মাস বয়সী ১,১০,০০০ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ৫,৬০,০০০ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানানো হয়।সভায় জানানো হয়,  আগামী ১৫ মার্চ কর্মসূচির দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১,৮২৭টি কেন্দ্রের মাধ্যমে ৩,৬৫৪ স্বেচ্ছাসেবক ও ১৫০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হবে।


আয়োজকরা বলেন, বাংলাদেশ সরকারের সরবরাহ করা এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষিত এবং শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। নিজ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে আসতে সবাই সবাইকে উৎসাহিত করুন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর, পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভাগের প্রতিনিধি, বিভিন্ন হাসপাতালের পরিচালকের প্রতিনিধি, গালর্স গাইড, রোভার স্কাউট, রোটারি ক্লাবের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা, ইউপিএইচসিএসডিপি, আবু মিয়া ডেভেলপমেন্ট সোসাইটি, মা ও শিশু উন্নয়ন সহযোগী সংস্থা, ব্লিস বাংলাদেশ ও এনএইচএসডিপির প্রতিনিধি, ইউনিসেফের প্রতিনিধি, এসআইএমওরা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর