ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৪:৫০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৪:৫০:১৯ অপরাহ্ন
জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা
আগামী জাতীয় নির্বাচনে দেশের বাইরে থাকা বাংলাদেশি নাগরিকরা প্রক্সি ভোটের সুযোগ পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে আয়োজিত এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন জানায়, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হবে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা নিজেদের নিবন্ধন করবেন এবং একজন মনোনীত প্রতিনিধি (নমিনি) নির্বাচন করতে পারবেন, যিনি তাদের পক্ষে ভোট দেবেন।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে তিনি বলেন, “যুক্তরাজ্য চায় বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। এ লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।”

সিইসি নাসির উদ্দিন জানান, ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি ও পর্যবেক্ষক প্রশিক্ষণ সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি বলেন, “আমরা নির্বাচন পর্যবেক্ষকদের প্রশিক্ষণ, অবজারভার রিভিউ এবং নির্বাচনের সরঞ্জাম কেনাকাটা নিয়ে কাজ করছি, যাতে ডিসেম্বরের জাতীয় নির্বাচনের সময়সূচি ঠিক থাকে।”

প্রবাসীদের ভোটের সুযোগ প্রসঙ্গে কমিশনের এক কর্মকর্তা বলেন, “প্রবাসীদের ভোটের আওতায় আনার এ উদ্যোগ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি বাংলাদেশির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসীদের মতামত দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় আরও জোরালোভাবে প্রতিফলিত হবে। তবে নিরাপত্তা ও কারিগরি বিষয়গুলো ঠিকভাবে নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন অনেকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা