ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক

বিজ্ঞাপনের জেরে আইনি ঝামেলায় শাহরুখ-অজয়-টাইগার

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৪:৫৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৪:৫৬:১২ অপরাহ্ন
বিজ্ঞাপনের জেরে আইনি ঝামেলায় শাহরুখ-অজয়-টাইগার
পান মশলার বিজ্ঞাপনের কারণে আইনি ঝামেলায় পড়েছেন বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। ভারতের জয়পুর গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশন থেকে তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, তিন অভিনেতার পাশাপাশি পান মশলা প্রস্তুতকারক সংস্থার চেয়ারম্যানকেও নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগ, বিমল এলাচি নামের পণ্যটির বিজ্ঞাপনে "প্রতি দানায় কেশর" থাকার দাবি করা হয়েছে, যা গ্রাহকদের বিভ্রান্ত করছে।

জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়াল আদালতে অভিযোগ করেন, বিজ্ঞাপনে দেখানো দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর। তার আবেদনের ভিত্তিতেই কমিশন এই নোটিশ জারি করেছে।

আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১৯ মার্চ তিন অভিনেতা ও সংস্থার কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে হাজির হতে হবে। পাশাপাশি এক মাসের মধ্যে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।

তবে এখনো পর্যন্ত শাহরুখ, অজয় বা টাইগার — কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

কমেন্ট বক্স
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর