ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

রাজবাড়ীতে ৩২ মামলার আসামি কালু গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৫:২৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৫:২৪:৪০ অপরাহ্ন
রাজবাড়ীতে ৩২ মামলার আসামি কালু গ্রেফতার
রাজবাড়ীতে হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র মামলাসহ মোট ৩২ মামলার আসামি কালু হাওলাদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব।


এর আগে রোববার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার সূর্যমনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


কালু হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটকচর উত্তর কাওয়াকুড়ি গ্রামের মৃত ফজলু হাওলাদারের ছেলে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন, ‘কালু হাওলাদার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের একটি ডাকাতি মামলার আসামি। এ ছাড়াও তার নামে হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র মামলাসহ বিভিন্ন ধারার মোট ৩২টি মামলা রয়েছে।


রোববার (৯ মার্চ) বিকেলে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মাদারীপুর সদর উপজেলার সূর্যমনি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

সোমবার (১০ মার্চ) কালু হাওলাদারকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী