ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বোমা হামলার হুমকি, উড্ডয়নের ৮ ঘণ্টা পর ফিরে এলো এয়ার ইন্ডিয়া

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৫:৩১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৫:৩১:৩৯ অপরাহ্ন
বোমা হামলার হুমকি, উড্ডয়নের ৮ ঘণ্টা পর ফিরে এলো এয়ার ইন্ডিয়া
এয়ার ইন্ডিয়ার একটি বিমান মুম্বাই থেকে নিউইয়র্ক যাওয়ার সময় উড্ডয়নের আট ঘণ্টা পর ফিরে এসেছে। বোয়িং ৭৭৭ বিমানটির ক্রুরা ‌বোমা হামলার হুমকি পাওয়ার পর সেটি গতিপথ পরিবর্তন করে মুম্বাইতে ফিরে আসে।

সোমবার (১০ মার্চ) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটটি ভোর ২টার দিকে মুম্বাই থেকে উড়ে যায় এবং সকাল ১০টা ২৫ মিনিটের দিকে মুম্বাইয়ে ফিরে আসে। ফ্লাইটটিতে ৩০৩ জন যাত্রী এবং ১৯ জন ক্রু ছিলেন। 
 

 বিমানটি যখন আজারবাইজানের উপর দিয়ে উড়ছিল, তখন বিমানের ক্রুরা বোমা হামলার হুমকি পান। পরে এটি গতিপথ পরিবর্তন করে মুম্বাইয়ে ফিরে আসে।
 
অবতরণের পর, বোমা সনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে হুমকি সতর্কতাটি ‌‘ভুয়া’ বলে প্রমাণিত হয়।

এখন ফ্লাইটটি মঙ্গলবার ভোর ৫টায় উড্ডয়ন করবে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে।

এদিকে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকি পাওয়ার পর মুম্বাইতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। যাত্রীদের থাকার ব্যবস্থা, খাবার এবং অন্যান্য সহায়তা দেয়া হয়েছে বলেও জানানো হয়।
 
বিমান সংস্থাটি আরও জানায়, ‘১০ মার্চ মুম্বাই-নিউইয়র্ক (জেএফকে) রুটে চলাচলকারী এআই১১৯ বিমানটিতে মাঝপথে একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়। প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করার পর, সব যাত্রীর নিরাপত্তার স্বার্থে, বিমানটি মুম্বাইতে ফিরে আসে। স্থানীয় সময় ১০টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) বিমানটি নিরাপদে মুম্বাইতে ফিরে আসে।’
 
 
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেন, ‘নিরাপত্তা সংস্থাগুলো বিমানটি বাধ্যতামূলকভাবে পরীক্ষা করছে এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে। ১১ মার্চ ভোর ৫টায় ফ্লাইটটি পরিচালনার জন্য পুনরায় সময়সূচি করা হয়েছে এবং ততক্ষণ পর্যন্ত সব যাত্রীর হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং অন্যান্য সহায়তা প্রদান করা হয়েছে। এই বিঘ্নের কারণে আমাদের সহকর্মীরা যাত্রীদের অসুবিধা কমিয়ে আনার বিষয়টি নিশ্চিত করছেন। সবসময় এয়ার ইন্ডিয়া যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।’
 
কিন্তু কিভাবে হুমকিটি তারা পেলেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা