ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

বেঞ্চে বসে মায়ামির জয় দেখলেন মেসি

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৫:৩৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৫:৩৩:১২ অপরাহ্ন
বেঞ্চে বসে মায়ামির জয় দেখলেন মেসি
মেজর লিগ সকারে বাংলাদেশ সময় সোমবার (১০ মার্চ) সকালে শার্লট এফসিকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি লিওনেল মেসি।

শার্লট এফসির বিপক্ষে প্রথমার্ধেই ১০ জনে পরিণত হয় মায়ামি। ম্যাচের ৩৮তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির গোলকিপার অস্কার উস্তারি। এরপর দলের তৃতীয় গোলরক্ষক রোকোকে নামায় মায়ামি কোচ।


প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল পেয়ে যায় মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে গোল করেন তাদেও অ্যালেন্ডে। এনিয়ে টানা চার ম্যাচে গোল পেলেন এই আর্জেন্টাইন।



দ্বিতীয়ার্ধের পুরো সময়ে ১০ জন নিয়ে খেললেও শেষ পর্যন্ত গোল হজম করতে হয়নি মায়ামিকে। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মায়ামি। চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে অপরাজিত আছে মেসির দল।

মেসি সবশেষ মায়ামির হয়ে মাঠে নেমেছেন গত মাসের ২৬ তারিখ। শেষ তিন ম্যাচে তাকে পেল না দল। যদিও মায়ামির কোচ মাশচেরানো ম্যাচের আগে জানিয়েছেন, আগের চেয়ে অনেক সুস্থ আছেন মেসি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী