ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বোমা হামলার হুমকি, উড্ডয়নের ৮ ঘণ্টা পর ফিরে এলো এয়ার ইন্ডিয়া

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৫:৪৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৫:৪৪:৪৫ অপরাহ্ন
বোমা হামলার হুমকি, উড্ডয়নের ৮ ঘণ্টা পর ফিরে এলো এয়ার ইন্ডিয়া
এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৭৭ বিমান মুম্বাই থেকে নিউইয়র্ক যাওয়ার পথে বোমা হামলার হুমকি পাওয়ার পর উড্ডয়নের ৮ ঘণ্টা পর মুম্বাইতে ফিরে এসেছে।

সোমবার (১০ মার্চ) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ফ্লাইট এআই১১৯ মুম্বাই থেকে ভোর ২টায় উড্ডয়ন করে এবং সকাল ১০টা ২৫ মিনিটে মুম্বাই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানটিতে ৩০৩ জন যাত্রী ও ১৯ জন ক্রু ছিলেন।

আজারবাইজানের আকাশসীমায় থাকা অবস্থায় ফ্লাইট ক্রুরা একটি বোমা হামলার হুমকি পান। এর পরই নিরাপত্তা প্রোটোকল মেনে ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে মুম্বাইতে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।

অবতরণের পর বোমা শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হলে হুমকিটি ভুয়া বলে প্রমাণিত হয়।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, "সম্ভাব্য নিরাপত্তা হুমকি পাওয়ার পরই যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে মুম্বাইতে ফিরে আসা হয়।" বিমান সংস্থাটি আরও জানিয়েছে, যাত্রীদের জন্য হোটেল, খাবার, ও অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেন, "আমাদের নিরাপত্তা সংস্থাগুলো বিমানের বাধ্যতামূলক পরীক্ষা চালাচ্ছে এবং আমরা পূর্ণ সহযোগিতা করছি। ফ্লাইটটি ১১ মার্চ ভোর ৫টায় পুনরায় উড্ডয়নের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।"

তবে বোমা হামলার হুমকি কিভাবে পেলেন ক্রুরা, বা কে এই হুমকি দিয়েছিল, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ