ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

গাজীপুরের দুই মহাসড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১১:২৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১১:২৯:২২ পূর্বাহ্ন
গাজীপুরের দুই মহাসড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট
বকেয়া বেতন, ঈদ বোনাসের দাবিতে ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই অবরোধে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, টঙ্গীর বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতন ৯ মার্চ পাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পেয়ে, সোমবার সকাল থেকে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

পরে কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিলে মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে গিয়ে নোটিশ দেখে ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

অন্যদিকে, গাজীপুরের মৌচাকে এক কারখানার শ্রমিকরা সহকর্মীকে মারধরের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। ফলে দুই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, "আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।"

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, "সকাল থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। তাদের শান্ত করতে পুলিশ কাজ করছে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা