ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ঈদে ইয়াশ-তটিনীর বিয়ে

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১১:৪০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১১:৪০:০৬ পূর্বাহ্ন
ঈদে ইয়াশ-তটিনীর বিয়ে
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। তাদের অভিনীত নাটক মানেই হিট। তবে ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্কের গুঞ্জন কম নয়। এবার ঈদে, রুবেল হাসানের নির্মাণে এই জুটি বিয়ের পিঁড়িতে বসছেন ‘বউয়ের বিয়ে’ নাটকে।

নাটকের গল্পে দেখা যাবে, এক মফস্বল শহরে পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম। দুই পরিবারের মধ্যে সারাক্ষণ খুনসুটি আর প্রতিযোগিতা চলতে থাকে। কখনো দ্বন্দ্ব, কখনো ভালোবাসা — এই টানাপোড়েনের মধ্যেই নাজিম-হেনার প্রেম ধীরে ধীরে বিয়েতে পরিণত হয়।

হেনার চরিত্রে তটিনী আর নাজিমের চরিত্রে ইয়াশ রোহান। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা এবং চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দীন সুমন।

নির্মাতা রুবেল হাসান বলেন, “ঈদের জন্য আমরা মজার রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা বানিয়েছি। যেখানে দুই পরিবারের সম্পর্ক, গোপন বিয়ে আর পরিবারের জটিলতা নিয়ে এগোবে গল্প।”

সম্প্রতি শুটিং শেষ হওয়া ‘বউয়ের বিয়ে’ নাটকটি ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা