ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচারিত হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী  তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, মাঝ আকাশে ‘ডেথ ডাইভ’ জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সাথে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম নতুন মুদ্রানীতি ঘোষণা আজ এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন জেলেনস্কি

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:৪৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:৪৫:০৪ অপরাহ্ন
সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন জেলেনস্কি
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকের পর জেলেনস্কি জানান, সৌদি আরব প্রকৃত শান্তি আনার চেষ্টা করছে এবং কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেলেনস্কি বলেন, “যুবরাজ সালমানের সঙ্গে আলোচনায় ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি, প্রতিরক্ষা সহযোগিতা, বিদ্যুৎ ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। সৌদি আরবের এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ।”

সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, যুবরাজ সালমান ইউক্রেন সংকট কাটিয়ে শান্তি ফেরানোর জন্য আন্তর্জাতিক উদ্যোগের উপর জোর দিয়েছেন।

এদিকে, আজ (১১ মার্চ) সৌদি আরবে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হবে এই আলোচনা।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেনের প্রতিনিধি দলে থাকবেন সেনাপ্রধান, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

আলোচনা প্রসঙ্গে জেলেনস্কি এক্স-এ পোস্ট করে লেখেন, “আমরা আশা করছি, আলোচনা সফল হবে। ইউক্রেন পুরোপুরি গঠনমূলক আলোচনা করবে, যাতে যুদ্ধ বন্ধের পথ খুলে যায়।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী