ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুনে পুড়েছে একটি ট্রান্সফর্মার

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০১:১২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০১:১২:১৬ অপরাহ্ন
আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুনে পুড়েছে একটি ট্রান্সফর্মার
সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ট্রান্সফর্মার পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকাল সোয়া ৭টার দিকে পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে।

ঢাকা বিভাগ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সালেহ উদ্দিন জানান, খবর পেয়ে আশেপাশের পাঁচটি ফায়ার স্টেশনের নয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে একটি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হলেও, অন্য সব ট্রান্সফর্মার অক্ষত রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

এদিকে, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবক্কর সিদ্দিক জানিয়েছেন, এই ঘটনার তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে