ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে ৩০ কলেজ শিক্ষার্থীদের অবস্থান

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০২:৩৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০২:৩৫:২৭ অপরাহ্ন
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে ৩০ কলেজ শিক্ষার্থীদের অবস্থান
নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন ৩০টি কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, রমজানে জনগণের ভোগান্তি এড়াতে পূর্বঘোষিত 'শাহবাগ ব্লকেড' কর্মসূচি স্থগিত করেছেন তারা। এর পরিবর্তে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, সকাল থেকেই শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে বিক্ষোভে অংশ নেন এবং ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর জানান, “শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেননি। তারা জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আছে।”

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
  • ধর্ষকের শাস্তি জনসমক্ষে নিশ্চিত করা: ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
  • 'জিরো টলারেন্স' নীতি: প্রশাসনকে ধর্ষণের বিরুদ্ধে সম্পূর্ণ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করতে হবে। প্রয়োজনে ধর্ষকদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
  • দ্রুত বিচার প্রক্রিয়া: ধর্ষণের ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক গ্রেপ্তার, মেডিকেল রিপোর্ট তৈরি ও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করতে হবে। পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে যথাযথ প্রমাণের ভিত্তিতে ফাঁসি নিশ্চিত করতে হবে।
  • সালিসি বিচার নিষিদ্ধ: ধর্ষণের ঘটনায় সালিসি নিষিদ্ধ করতে হবে। কেউ যদি প্রশাসনের সহায়তায় ধর্ষকের মুক্তিতে ভূমিকা রাখে, তদন্তের ভিত্তিতে তাকে চাকরিচ্যুত করতে হবে।
  • অপ্রাপ্তবয়স্ক হলেও শাস্তি: ধর্ষণে জড়িত ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হলেও কঠোর শাস্তি দিতে হবে। আমৃত্যু কারাদণ্ডের বিধান করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
  • চলমান মামলার দ্রুত নিষ্পত্তি: চলমান ধর্ষণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। তারা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর