ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০৪:৩০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০৪:৩০:৫১ অপরাহ্ন
নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত
বাংলাদেশ পুলিশের ডিজিটাইজেশন প্রকল্পের অংশ হিসেবে নারীর প্রতি সহিংসতা রোধে একটি শর্টকোড সেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১১ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সরকারের উদ্যোগে নারীদের অভিযোগ জানাতে ৩৩৩৩ নম্বরে কল করার মাধ্যমে পুলিশ সেবা পাওয়া যাবে। এটি ৩৩৩ নম্বরে কল করার পর সেবা অপশনে গিয়ে ৩ চাপলে পুলিশের কল সেন্টারে পৌঁছাবে।

এছাড়া, নারীরা যাতে নিঃসংকোচে অভিযোগ জানাতে পারেন, সেজন্য কল সেন্টারে শতভাগ নারী সদস্য নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে আপাতত, এই সেবা ৯৯৯ সিস্টেমে অন্তর্ভুক্ত হবে না, কারণ ৯৯৯-এর সেবা ক্যাপাসিটি বৃদ্ধি পেতে কিছু সময় লাগবে।

অপরদিকে, পুলিশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও উন্নত করা হচ্ছে। পুলিশ সদস্যদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে, যাতে তথ্য পাচার রোধ এবং দ্রুত যোগাযোগ করা সম্ভব হয়। পুলিশ কমান্ড অ্যাপের প্রটোটাইপ তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং এটি আরও উন্নয়নাধীন।

অনলাইন মাধ্যমে সাধারণ ডায়েরি (জিডি) করার পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে এবং পুলিশের ইন্সিডেন্টস ট্র্যাকিং সিস্টেম তৈরি হচ্ছে, যার মাধ্যমে সমস্ত মেসেজ আদান-প্রদান এবং যোগাযোগ সংরক্ষণ করা হবে। এর ফলে পুলিশের কাজ আরও সহজ এবং সময় সাশ্রয়ী হবে, এবং সেবা প্রদানও উন্নত হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর