ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

মস্কোয় স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০৬:২৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০৬:২৫:১৮ অপরাহ্ন
মস্কোয় স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের
আজ, মঙ্গলবার (১১ মার্চ), ইউক্রেন রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভ থেকে অন্তত ৩৩৭টি ড্রোন ছোড়া হয়েছে, যার মধ্যে ৯১টি মস্কোকে লক্ষ্য করে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এক ব্যক্তি নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এটি মস্কোর ওপর ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে পরিচিত।

রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হামলার ফলে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর এবং মস্কোর পূর্বে অবস্থিত দুটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। মস্কোতে কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ডজনখানেক ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলাটি প্রতিহত করা হয়েছে এবং ৯১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, হামলায় একজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। বিস্ফোরণে বেশ কয়েকটি স্থানে আগুন ধরে যায় এবং কিছু আবাসিক ভবন ও স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, মস্কো শহরের সাধারণ মানুষ হামলার পরও আতঙ্কিত হয়নি এবং স্বাভাবিকভাবে দিন শুরু করেছে।

এই হামলা সৌদি আরবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়ার সময় ঘটেছে। একই সময়ে, রুশ বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলার চেষ্টা করছে। যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সংঘাত থামছে না এবং দু’পক্ষই ক্রমাগত আরও আক্রমণাত্মক হয়ে উঠছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম