ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

লেভারকুজেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:৪৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১০:৪৯:২৯ পূর্বাহ্ন
লেভারকুজেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন

অল জার্মান ম্যাচে ভাগ্য বদলাতে পারেনি লেভারকুসেন। প্রথম লেগে ৩-০ গোলে হারের পর এবার ঘরের মাঠে দলটি হেরেছে ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালের শেষ আটে পা রাখে বায়ার্ন মিউনিখ।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫২তম মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন কেইন। সফরকারীদের ফ্রি-কিক বক্সে ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। কাছ থেকে জালে পাঠান ইংলিশ স্ট্রাইকার।

প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে ১০ গোল করার কীর্তি গড়লেন কেইন। তার আগে এক আসরে সর্বোচ্চ ৭ গোল ছিল স্টিভেন জেরার্ডের, ২০০৮-০৯ মৌসুমে লিভারপুলের হয়ে।

৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিস। কেইনের ক্রস থেকে বক্সে হাফ ভলিতে ঠিকানা খুঁজে নেন কানাডার এই ডিফেন্ডার।

এই জয়ের মধ্য দিয়ে টানা ষষ্ঠ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল বায়ার্ন। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা।

শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার ফেইনুর্ডকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে ওঠে ইতালিয়ান ক্লাবটি।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু