ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

পাকিস্তানের ট্রেন থেকে ৮০ জিম্মি উদ্ধার, ১৩ বিচ্ছিন্নতাবাদী নিহত

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:৫০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১০:৫০:১০ পূর্বাহ্ন
পাকিস্তানের ট্রেন থেকে ৮০ জিম্মি উদ্ধার, ১৩ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে বিচ্ছিন্নতাবাদীর হাতে জিম্মি যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে ১৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১১ মার্চ) বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। রেললাইনে বিস্ফোরক রেখে থামতে বাধ্য করা হয় ট্রেনটিকে। জিম্মি করা হয় যাত্রীদের। প্রায় ৫শ’ যাত্রী নিয়ে পেশাওয়ার যাচ্ছিলো ট্রেনটি। হামলায় গুরুতর আহত হয়েছে ট্রেনচালকসহ বহু যাত্রী। এ হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি।

আজ ভোরে শেষ খবর পাওয়া পর্যন্ত রেডিও পাকিস্তান জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ৮০ জন জিম্মিকে উদ্ধার করেছে। ‘নিরাপত্তা বাহিনীর সূত্রের দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃতদের মধ্যে ৪৩ জন পুরুষ, ২৬ জন নারী এবং ১১ জন শিশু। নিরাপত্তা বাহিনীা বাকি যাত্রীদের নিরাপদে উদ্ধারে কাজ করছেন।

অন্যদিকে, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৩০ জনের প্রাণহানির খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এদের মধ্যে বেশিরভাগই সামরিক বাহিনীর সদস্য। গুরুতর আহত ট্রেন চালকসহ বহু যাত্রী।


কমেন্ট বক্স
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র

অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র