ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

হঠাৎ মধ্য রাতে ঢাবিতে মিছিল

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:৫১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১০:৫১:২৭ পূর্বাহ্ন
হঠাৎ মধ্য রাতে ঢাবিতে মিছিল
'ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ' এর কর্মসূচিতে পুলিশের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গভীর রাতে সাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল করছেন বেশকিছু শিক্ষার্থী। ছবিটি ভিডিও থেকে নেয়া
মহানগর ডেস্ক



মঙ্গলবার (১১ মার্চ) গভীর রাতে এ মিছিল করেন তারা। এ সময় তারা 'ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ' এর কর্মসূচিতে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানান।

 
রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বের হয়ে মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বলেন, পুলিশের ওপর হামলার ঘটনাটি দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দেয়ার চেষ্টা।
 

এর আগে ধর্ষকদের বিচার ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল ছিল রাজধানীর শিক্ষাঙ্গনসহ রাজপথ।‌ মঙ্গলবার ঢাবির রাজু ভাস্কর্য থেকে ধর্ষণ ও নীপিড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি সংগঠন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করলে তাতে বাধা দেয় পুলিশ। হোটেল ইন্টারকন্টিানেন্টাল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। এসময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। এর আগে অবস্থান কর্মসূচি থেকে সহিংসতা প্রতিরোধে ব্যর্থতার দায়ে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।
 
তারও আগে দুপুর থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। কিছুক্ষণের জন্য মোড় অবরোধ করে ধর্ষণে দায়ীদের দ্রুত বিচারের আল্টিমেটামসহ বিভিন্ন দাবি জানান তারা। বিচারহীনতার কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলেও অভিযোগ তাদের।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য