ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

অস্ত্র তৈরি ও রফতানিতে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:৫৩:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১১:৪৮:৩২ পূর্বাহ্ন
অস্ত্র তৈরি ও রফতানিতে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র

অস্ত্র তৈরি ও রফতানিতে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। শতাধিক দেশে অস্ত্র সরবরাহ করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি। যার মধ্যে সবচেয়ে বড় ক্রেতা মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো। বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে মার্কিন অস্ত্র, গোলাবারুদ, সাঁজোয়া যানসহ আরও বহু সমরাস্ত্র। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গেলো চার বছরে বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অস্ত্র রফতানি ৩৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৩ শতাংশে। যা ২য় অবস্থানে থাকা ফ্রান্সের তুলনায় প্রায় চারগুন এবং ৩য় থেকে ৯ম স্থানে থাকা দেশগুলোর সম্মিলিত রফতানির সমান।

গেলো ৫ বছরে, বিশ্বের ১শ’ টিরও বেশি দেশ ও অঞ্চলে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এই ৫ বছরে, ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোয় অস্ত্র সরবরাহ ৫২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৪ শতাংশে। এসব দেশে মার্কিন অস্ত্র আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১শ’ ৫ শতাংশ।

এসআইপিআরআই গবেষক পিটার ওয়াইজম্যান জানান, ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো অস্ত্র আমদানির ক্ষেত্রে নির্ভরশীলতা কমিয়েছে। নিজস্ব প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতেও নিচ্ছে বিভিন্ন উদ্যোগ। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের অস্ত্র সরবরাহের সম্পর্ক অত্যন্ত নিরেট।

গেলো ২০ বছরে মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রধান ক্রেতায় পরিনত হয়েছে ইউরোপ। ২০২০ থেকে ২৪ সালে, ইউরোপে মার্কিন অস্ত্র রফতানির হার বেড়ে দাঁড়ায় ৩৫ শতাংশ। একই সময়ে মধ্যপ্রাচ্যে যা ছিলো ৩৩ শতাংশ।

উল্লেখ্য, বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে মার্কিন অস্ত্র, গোলাবারুদ, সাজোয়াযান সহ আরও বহু সমরাস্ত্র।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ