ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

সৌদি আরবে ‘বিরল’ ঘটনা, তুষারে ঢেকে গেল মরুভূমি!

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৮:২৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৮:২৯:৫০ পূর্বাহ্ন
সৌদি আরবে ‘বিরল’ ঘটনা, তুষারে ঢেকে গেল মরুভূমি!
গরমপ্রধান দেশ হিসেবেই পরিচিত সৌদি আরব। তবে দেশটিতে ইদানিং বৃষ্টি বেড়েছে। যার ফলে মরুভূমিতেও দেখা মিলছে সবুজ ঘাসের। এবার আরেক বিরল ঘটনার সাক্ষী হয়েছে সৌদির কিছু এলাকা।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আল-জাউফের মরুভূমি গত শুক্রবার পরিণত হয় ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ডে’। সেখানকার মাটিতে বিছানো ছিল তুষার, যা দেখলে মনে হবে ইউরোপের কোনো দেশ।

 এর আগে ওই এলাকা ও তার আশপাশে কয়েকদিন বজ্রসহ ভারি বৃষ্টি হয়েছে। বিশেষ করে সাকাকা সিটি ও দুমাট আল জান্দালে। এই এলাকায় এতদিন বেশিরভাগ সময় বসন্ত দেখা গেছে। এখন বিরাজ করছে শীতের আমেজ।জানা যায়, গত বুধবার থেকে সৌদি আরবের উত্তরাঞ্চলের এলাকা আল-জাউফে ভারি বৃষ্টি হয়। ওই সময় চারপাশ ভরে যায় পানিতে। এতেই এই অবস্থার সৃষ্টি হয়। 
 
গালফ নিউজ বলছে, ওই দৃশ্য অনেকেই ক্যামেরাবন্দি করেন। এরপর সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করেন ভিডিও। তাতে দেখা যায়, রাস্তা ও এর পাশে তুষার পড়ে আছে। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। এর আগে সৌদি আরবের রিয়াদ শহরের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমিতে বৃষ্টি হয়। বৃষ্টির পর আফিফ মরুভূমি সাক্ষী হয় বিরল এক ঘটনার। মরুভূমিতে পড়তে থাকে তুষার। 
 
সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী