ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ট্রাম্পকে চ্যালেঞ্জ দিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১২:০৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১২:০৯:০৩ অপরাহ্ন
ট্রাম্পকে চ্যালেঞ্জ দিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ট্রাম্পের যা ইচ্ছা, তা-ই করতে পারেন — ইরান হুমকির মুখে নতি স্বীকার করবে না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ট্রাম্পের পাঠানো আলোচনার প্রস্তাবের চিঠির জবাবে পেজেশকিয়ান বলেন, “তারা (যুক্তরাষ্ট্র) যে আদেশ দেয় বা হুমকি দেয়, তা ইরানের জন্য অগ্রহণযোগ্য। আমি আপনার সঙ্গে কোনও আলোচনা করব না। আপনি যা ইচ্ছা তাই করুন।”

এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেন, হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসানো যাবে না। তার এই মন্তব্য আসে ট্রাম্পের নতুন পারমাণবিক চুক্তির জন্য আলোচনার আহ্বান জানিয়ে পাঠানো চিঠির পরপরই।

বিশ্লেষকরা বলছেন, দুই দেশের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যে পেজেশকিয়ানের এই মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী