ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

শুটিং সেটে আহত হৃতিক রোশন

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০১:২২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০১:২২:০৬ অপরাহ্ন
শুটিং সেটে আহত হৃতিক রোশন
বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন সিনেমার শুটিং করতে গিয়ে সেটের মধ্যে আহত হয়েছেন। জুনিয়র এনটিআর’র সঙ্গে আসন্ন সিনেমা ‘ওয়ার ২’-এর শুটিং সেটে এক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা।



সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অ্যাকশন ধরানার সিনেমাটি নির্মাণের ঘোষণা দেয়ার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। চলতি বছরের আলোচিত সিনেমাগুলোর মধ্য অন্যতম এটি। কিন্তু সেই সিনেমার শুটিংয়ের রিহার্সেলে হৃতিকের আহতের খবরে উদ্বিগ্ন শুভাকাঙ্ক্ষীরা। প্রায় এক মাস বিশ্রামে থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে হৃতিককে।


সূত্রের খবর, হৃতিক ও জুনিয়র এনটিআর সিনেমার একটি গানের মহড়া করছিলেন। এ সময় পায়ে চোট লাগে হৃতিকের। সমস্যা যেন না বাড়ে কিংবা জটিলতার সৃষ্টি না হয়, এ জন্য চিকিৎসক চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন অভিনেতাকে।



এ অবস্থায়ও সিনেমাটি মুক্তির তারিখ পরিবর্তন হয়নি। জানা গেছে, গানটির শুটিং মে মাসে পুনরায় হতে পারে। আর এরইমধ্যে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমাটি আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের একটি অংশ। তারকাবহুল সিনেমাটিতে হৃতিক ও জুনিয়র এনটিআর ছাড়াও আরও দেখা যাবে অভিনেত্রী কিয়ারাকে। সিনেমাটি ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ‘ওয়ার’র সিক্যুয়েল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ