ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

এমপিও-ভুক্তির দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক অবরোধ

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০১:৩৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০১:৩৯:৩২ অপরাহ্ন
এমপিও-ভুক্তির দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক অবরোধ
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও-ভুক্তির দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার বেলা সোয়া ১২টার দিকে কদম ফোয়ারা মোড় অবরোধ করে কর্মসূচি পালন করে তারা। এতে পল্টন থেকে সচিবালয় এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। তবে দুপুর ১২টা ৫৫ মিনিটে পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যান শিক্ষকরা।

শিক্ষকরা বলছেন, সারা বাংলাদেশে ১৭৭২টি প্রতিবন্ধী স্কুল ২০২০ সালে অনলাইনে এমপিওভুক্তির জন্য আবেদন করার পরেও তাদের আবেদন গ্রহণ করা হয়নি। কোনো কোনো শিক্ষক এসব বিদ্যালয়ে ১৫-১৬ বছর ধরে বিনা বেতনে কর্মরত। শিক্ষকরা গত ১৮ দিন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি করার দাবি জানান তারা।


প্রতিবন্ধী শিক্ষক আন্দোলনের সমন্বয়ক ইলিয়াস রাজ বলেন, শিক্ষকরা গত ১৮ দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে কেউ কোনো খোঁজ খবর নেয়নি। তাই বাধ্য হয়ে শিক্ষকরা রাস্তায় নেমেছে। আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পেলে আন্দোলন তুলে নেবেন বলে জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর