ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ভারতে স্টারলিংক সেবা দিতে মাস্ক-আম্বানির চুক্তি

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০২:০১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০২:০১:৫০ অপরাহ্ন
ভারতে স্টারলিংক সেবা দিতে মাস্ক-আম্বানির চুক্তি
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে ইলন মাস্কের স্পেসএক্স-এর সঙ্গে চুক্তি করেছে মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স জিও। আজ (বুধবার) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই চুক্তির আওতায় জিও গ্রাহকরা স্টারলিংকের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা পাবেন, যা ভারতের শহর থেকে প্রত্যন্ত গ্রাম — সব জায়গায় ইন্টারনেট সংযোগের নতুন দুয়ার খুলবে।

এই ঘোষণার একদিন আগেই স্পেসএক্স একই ধরনের চুক্তি করেছে জিওর প্রতিদ্বন্দ্বী টেলিকম কোম্পানি এয়ারটেল-এর সঙ্গে। মাস্ক ও আম্বানির মধ্যে কয়েক মাস ধরে স্যাটেলাইট তরঙ্গ বরাদ্দ নিয়ে চলা বিতর্কের পর এই চুক্তির খবর এল।

ভারতে স্টারলিংক সেবা নিয়ে বিতর্ক চলছিল বেশ কিছুদিন ধরেই। কারণ, স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে পারলেও এর সম্ভাব্য উচ্চমূল্য এবং তরঙ্গ বরাদ্দের প্রক্রিয়া নিয়ে সংশয় ছিল। তবে জিও ও এয়ারটেলের মতো প্রতিষ্ঠান এগিয়ে আসায় এই সেবা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তির আওতায় স্টারলিংক সংযোগের প্রয়োজনীয় সরঞ্জাম জিওর খুচরা দোকানে পাওয়া যাবে। পাশাপাশি ইনস্টলেশন ও গ্রাহক সহায়তা সেবাও দেবে জিও। এতে করে ভারতের সবচেয়ে দুর্গম অঞ্চলগুলোকেও দ্রুতগতির ইন্টারনেটের আওতায় আনা সম্ভব হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, "বিশ্বের সবচেয়ে বড় মোবাইল অপারেটর জিওর ডাটা নেটওয়ার্ক ব্যবহার করে, স্টারলিংক ও জিও মিলে ভারতের শহর ও গ্রামে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেবে।"

তবে চুক্তি কার্যকর হতে হলে স্পেসএক্সকে ভারতের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে হবে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, স্টারলিংকের লাইসেন্স প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

এর পাশাপাশি, মুকেশ আম্বানির জিও নিজস্ব স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা চালুরও পরিকল্পনা করছে। ২০২২ সালে লুক্সেমবার্গের এসইএস-এর সঙ্গে যৌথ উদ্যোগের ঘোষণা দেয় তারা।

এদিকে, ইলন মাস্ক গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় ভারতের বাজারে টেসলা চালুর কথাও জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা