ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

৫ দফা দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৩:২৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৩:২৬:২৯ অপরাহ্ন
৫ দফা দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা
পাঁচ দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ শেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছেন মেডিকেল শিক্ষার্থী-চিকিৎসকেরা।

পদযাত্রাটি আজ বুধবার বেলা ১টা ৩৫ মিনিটের দিকে শিক্ষা ভবনসংলগ্ন সড়কে পুলিশের বাধার মুখে পড়ে।

পুলিশ ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেয়। তখন আন্দোলনকারীরা শিক্ষা ভবনসংলগ্ন সড়কে বিক্ষোভ শুরু করেন।

পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল আলোচনার উদ্দেশে সচিবালয়ের দিকে রওনা হন। আর অন্য আন্দোলনকারীরা সড়কের পাশে অবস্থান নেয়।

পাঁচ দফা বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে।


দাবিগুলো হলো—
১. চিকিৎসক বা চিকিৎসক-সমার্থক যেকোনো পদবি ব্যবহার-সংক্রান্ত আদালতে ১৩ বছর ধরে চলমান তিনটি রিট অবিলম্বে নিষ্পত্তি করতে হবে।

২. ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা এবং শুধু এমবিবিএস/বিডিএস গ্র্যাজুয়েট চিকিৎসক কর্তৃক ওষুধ প্রেসক্রিপশন করা ছাড়া বাকি সব ধরনের প্রেসক্রিপশন নিষিদ্ধ করা।

৩. উপজেলায় তীব্র চিকিৎসকসংকট মোকাবিলায় চিকিৎসকদের শূন্য পদে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ করতে হবে। প্রতিবছর ডেপুটেশনের কারণে উপজেলার সংকট মোকাবিলায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএস এন্ট্রি বয়স ৩৪-এ উন্নীতকরণ। একই সঙ্গে আলাদা হেলথ সার্ভিস কমিশনের আওতায় ষষ্ঠ গ্রেডে চাকরি প্রবেশপথ তৈরি।

৪. সব ম্যাটস বন্ধ ঘোষণা এবং মানহীন মেডিকেল কলেজ বন্ধে উদ্যোগ গ্রহণ। স্যাকমো পদবি পরিবর্তন-পূর্বক ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট’ পদবি চালু। ইতিমধ্যে শিক্ষাধীন ম্যাটস শিক্ষার্থীদের প্যারামেডিকস হিসেবে সুপারিশ।

৫. চিকিৎসক সুরক্ষা আইনের অবিলম্বে বাস্তবায়ন।

পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আব্বাস ভূইয়া প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ে একটি দাবি পূরণ হয়েছে। অন্য দাবিগুলো আদায়ে আন্দোলন চলবে। এ জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ শেষে তারা স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করছেন।

পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আব্বাস ভূইয়া প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ে একটি দাবি পূরণ হয়েছে। অন্য দাবি আদায়ে আন্দোলন চলবে। এখন শহীদ (১১টা ১৫ মিনিট) স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি শুরু করছি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর