ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

রাজধানীতে উপাধ্যক্ষ খুন, গ্রেপ্তার দম্পতির দায় স্বীকার

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৩:৫০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৩:৫০:১৭ অপরাহ্ন
রাজধানীতে উপাধ্যক্ষ খুন, গ্রেপ্তার দম্পতির দায় স্বীকার

রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যা মামলায় গ্রেপ্তার দম্পতি রুপা বেগম ওরফে জান্নাত এবং নাজিম হোসেন আদালতে দোষ স্বীকার করেছেন এবং ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বুধবার (১২ মার্চ) তাদেরকে আদালতে হাজির করা হয় এবং তারা ঘটনা সম্পর্কিত দায় স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দেন।

উত্তরখান থানার উপ-পরিদর্শক জাহিদুল হাসান মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফা জেরিন রুপার এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নাজিমের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, ১০ মার্চ সকালে রাজধানীর উত্তরা এলাকার পুরানপাড়া থেকে রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উত্তরা একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া ১১ মার্চ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যা এখন তদন্তাধীন রয়েছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী