ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই

একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে : আব্দুস সালাম

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৩:৫৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৩:৫৩:১৬ অপরাহ্ন
একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে : আব্দুস সালাম
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে এবং তারা বিএনপিকে দোষারোপ করে দলটিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তবে তিনি দাবি করেছেন, এই অপচেষ্টা সফল হবে না।

বুধবার (১২ মার্চ) রাজশাহীর একটি হোটেলে রাজশাহী বিভাগের জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আরও বলেন, আওয়ামী লীগ বহু চেষ্টা করেছে কিন্তু বিএনপির ক্ষতি করতে পারছে না।

তিনি বলেন, "দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও ছিল, এখনো হচ্ছে। যারা নির্বাচন পেছাতে চাই, তাদের ব্যাপারে সন্দেহের অনেক অবকাশ আছে। তারা কি আবার আওয়ামী ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চান?" তিনি আরও জানান, বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর ধরে লড়াই করেছেন, লাঞ্ছিত হয়েছেন কিন্তু এখনও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি অবলোকন করছেন। তারা প্রতিশোধপরায়ণ হয়ে উঠেননি যাতে দেশের আর্থসামাজিক অবস্থার অবনতি না হয়।

বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, "৫ আগস্টের সাত মাস পরেও রাজনৈতিক ধুম্রজাল বিস্তার করে রাখা হয়েছে।" তিনি বলেন, “সবাই আমাদেরকে প্রশ্ন করেন, নির্বাচন কবে হবে; কীভাবে হবে। রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে, এটা আমাদের কাছে কাম্য নয়।”

এছাড়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সহ দলের বিভিন্ন নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সভায় রাজশাহী বিভাগের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা অংশ নেন এবং ৫ আগস্টের পরের রাজনীতির মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।

কমেন্ট বক্স
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন