ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ওআইসিভুক্ত মিশন প্রধানদের কাছে ভোটের প্রস্তুতি তুলে ধরবেন সিইসি

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৪:১০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৪:১০:৫২ অপরাহ্ন
ওআইসিভুক্ত মিশন প্রধানদের কাছে ভোটের প্রস্তুতি তুলে ধরবেন সিইসি
ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি তুলে ধরবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এজন্য আগামী ১৭ মার্চ তাদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, আগামী ১৭ মার্চ নির্বাচন ভবনের সভাকক্ষে বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে ওআইসিভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের ব্রিফ করবেন কমিশন। এর আগে যেমন ইউরোপীয় ইউনিয়নকে ব্রিফ করা হয়েছিল। এটাও তেমনি একটি প্রোগ্রাম। এতে সভাপতিত্ব করবেন সিইসি।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের ভোটার কার্যক্রম ও প্রবাসীদের অনলাইন ভোটিং নিয়েও সহায়তা চাইবে কমিশন।

বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ডিসেম্বরে ভোটের টার্গেট নিয়ে সকল প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে সংস্থাটি। রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। চলছে সীমানা পুনর্নির্ধারণের কাজ।

এছাড়া সাতটি দেশে প্রবাসীদের ভোটার করে নেওয়ার কার্যক্রম চলছে। ৪০ টি দেশে এই কার্যক্রম প্রসারিত করতে চায় ইসি। এক্ষেত্রে ওআইসিভুক্ত দেশগুলোতেই প্রবাসী বাংলাদেশির আধিক্য রয়েছে।

এর আগে যুক্তরাজ্য, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেছে ইসি। নির্বাচন যত ঘনিয়ে আসবে এই আলোচনা আরও বাড়তে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী