ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে যৌন হয়রানি করা সেই ব্যক্তি গ্রেফতার

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৪:১২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৪:১২:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে যৌন হয়রানি করা সেই ব্যক্তি গ্রেফতার
রাজশাহীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাসুদ রানা (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি জানান, মঙ্গলবার (১১ মার্চ) নগরীর বর্ণালী মোড় এলাকায় একটি অটোরিকশায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর সামনের আসনে বসে মাসুদ রানা অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। ভুক্তভোগী শিক্ষার্থী এই দৃশ্য মুঠোফোনে ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।

ঘটনাটি নজরে এলে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অভিযুক্ত ব্যক্তির নাম ও ঠিকানা শনাক্ত করে এবং তাকে ধরতে অভিযান শুরু করে। পরে আজ ভোর ৫টার দিকে নওগাঁ জেলার মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকা থেকে অভিযুক্ত মাসুদ রানা কে গ্রেফতার করা হয়।

পুলিশ কমিশনার আরও জানান, অভিযুক্ত ব্যক্তি আটকের পর নিজের দোষ স্বীকার করেছে এবং পরে ভুক্তভোগী শিক্ষার্থীর মামলার প্রেক্ষিতে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা