ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

লক্ষ্মীপুরে দিনের বেলা পানাহার করায় কান ধরে উঠবস, দোকান বন্ধের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৪:৩২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৪:৩২:১১ অপরাহ্ন
লক্ষ্মীপুরে দিনের বেলা পানাহার করায় কান ধরে উঠবস, দোকান বন্ধের হুঁশিয়ারি
লক্ষ্মীপুরের চকবাজার এলাকায় রমজান মাসে দিনের বেলায় খাবার খাওয়ার অভিযোগে কয়েকজনকে কান ধরে ওঠবস করানোর ঘটনা ঘটেছে। বুধবার (১২ মার্চ) দুপুরে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চকবাজারের কয়েকটি খাবারের দোকানে মুসলিমদের খাবার খেতে দেখে বণিক সমিতির সদস্যরা তাদের শাস্তি হিসেবে কান ধরে ওঠবস করান। অভিযানের সময় ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, যদি কোনো মুসলিম ব্যক্তি দিনের বেলায় দোকানে খেতে আসে, তবে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে। তবে সনাতন ধর্মাবলম্বীদের জন্য খাবার বিক্রিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আবদুল আজিজ।

এ বিষয়ে আবদুল আজিজ বলেন, "রমজান মাস মুসলমানদের জন্য পবিত্র। দিনের বেলায় মুসলিমরা যাতে খাবার না খান, তা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। তবে হিন্দুদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই।"

তবে এই ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, রোজা রাখা বা না রাখা ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার অংশ, কাউকে জনসমক্ষে লাঞ্ছিত করা অনৈতিক। মানবাধিকার কর্মীরা বলছেন, ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মীয় চর্চার ভারসাম্য রক্ষা করা জরুরি।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা