ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয়

সংস্কারের আগে ইসির বিভিন্ন উদ্যোগ সাংঘর্ষিক: বদিউল আলম

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৫:১৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৫:১৪:৪৬ অপরাহ্ন
সংস্কারের আগে ইসির বিভিন্ন উদ্যোগ সাংঘর্ষিক: বদিউল আলম
সংস্কার বিষয়ে ঐকমত্য হওয়ার আগেই নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন, প্রবাসীদের ভোটগ্রহণ পদ্ধতি নির্ধারণসহ অন্যান্য উদ্যোগ সাংঘর্ষিক, বিভ্রান্তিকর ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।


বুধবার (১২ মার্চ) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।


জাতীয় নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।

অনুষ্ঠানে ফোরামের সভাপতি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হতে হবে।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, সরকারের সঙ্গে আলোচনা না করে, সংস্কার নিয়ে ঐকমত্য হওয়ার আগেই নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধনসহ নানা উদ্যোগ সাংঘর্ষিক।
 


এদিকে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীন রাখতে বৃহস্পতিবার (১৩ মার্চ) সারা দেশে নির্বাচন অফিসের সামনে মানববন্ধন করবেন কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে আন্দোলনরত কর্মকর্তারা নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন। এ সময় নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার এনআইডি কার্যক্রমের সমস্যা তুলে ধরেন।

উল্লেখ্য, নতুন দলের নিবন্ধনে গণবিজ্ঞপ্তিসহ বেশি কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দাবি, ডিসেম্বরে নির্বাচন করতে হলে, জুন-জুলাইয়ে সব কাজ শেষ করতে হবে।

কমেন্ট বক্স
রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়