ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

বড়াইগ্রামে নছিমন-ভটভটি সংঘর্ষে নিহত ১

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৫:২৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৫:২৮:০৭ অপরাহ্ন
বড়াইগ্রামে নছিমন-ভটভটি সংঘর্ষে নিহত ১
নাটোরের বড়াইগ্রামে গরু বোঝাই নছিমনের সঙ্গে পণ্যবাহী ভটভটির সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে ওয়ালিয়া-বনপাড়া আঞ্চলিক সড়কের উপজেলার চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহতের নাম রুবেল হোসেন।


তিনি পার্শ্ববর্তী লালপুর উপজেলার হাংড়াগাড়ী গ্রামের আবু বক্কারের ছেলে। আহত শাকিল হোসেনের বাড়িও একই গ্রামে।
জানা যায়, ভোগ্যপণ্য নিয়ে ভটভটিযোগে সজিব গ্রুপের দুই বিক্রয় প্রতিনিধি (এসআর) রুবেল হোসেন (২৫) ও শাকিল হোসেন (২৭) স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় চণ্ডীপুর এলাকায় পৌঁছালে গরু বোঝাই নছিমনের সঙ্গে সংঘর্ষে ভটভটিটি দুমড়েমুচড়ে যায়।


এতে ওই দুই বিক্রয় প্রতিনিধি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে রুবেলকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ