ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

অভিনেত্রীর মৃত্যুর ২১ বছর পর অভিনেতার নামে অভিযোগ দায়ের

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৭:০১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৭:০১:২৫ অপরাহ্ন
অভিনেত্রীর মৃত্যুর ২১ বছর পর অভিনেতার নামে অভিযোগ দায়ের
বলিউডের আইকনিক ছবি 'সূর্যবংশম'-এর নায়িকা সৌন্দর্য মাত্র ৩১ বছর বয়সে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ২০০৪ সালের ১৭ এপ্রিল। দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যু নিয়ে সেই সময়ই অনেক গুঞ্জন উঠেছিল। তবে এবার ২১ বছর পর নতুন অভিযোগে নাম উঠে এসেছে তেলুগু সুপারস্টার মোহনবাবুর।

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার এক সমাজকর্মী স্থানীয় থানায় অভিযোগ করেছেন, সৌন্দর্যের মৃত্যু পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে। অভিযোগকারীর দাবি, সৌন্দর্যের পরিবারের ছয় একর জমি নিয়ে মোহনবাবুর সঙ্গে বিরোধ চলছিল। জমি বিক্রিতে রাজি না হওয়ায় নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল সৌন্দর্যের ওপর।

অভিযোগে বলা হয়েছে, সৌন্দর্যর মৃত্যুর পর ওই জমি জোরপূর্বক দখল নিয়েছিলেন মোহনবাবু। যদিও এখনো আইনি প্রক্রিয়া শুরু হয়নি, তবে পুরো ঘটনা পুনঃতদন্তের দাবি উঠেছে।

সৌন্দর্য বিজেপি-তে যোগ দেওয়ার পর কারিমনগরে প্রচার করতে একটি প্রাইভেট বিমানে রওনা হয়েছিলেন। কিন্তু বেঙ্গালুরুর কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় সৌন্দর্য, তার ভাই অমরনাথ, বিজেপি কর্মী রমেশ কদম ও পাইলট জয় ফিলিপস — কেউই বাঁচতে পারেননি। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিমানটি, ফলে দেহ শনাক্ত করা সম্ভব হয়নি।

তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির একই বিমানে থাকার কথা থাকলেও, শেষ মুহূর্তে তিনি যাত্রা বাতিল করেন। ফলে অনেকেই মনে করেন, দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা — সেই প্রশ্ন আজও রহস্যময়।

সৌন্দর্যের অকাল মৃত্যু আজও তাঁর ভক্তদের হৃদয়ে বেদনার ছাপ ফেলে। নতুন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে হয়তো ২১ বছরের পুরনো রহস্যের পর্দা উঠতে পারে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা