ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মোবাইল ইন্টারনেট এক রেট করার সিদ্ধান্ত

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ১০:০২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ১০:০২:৩২ পূর্বাহ্ন
মোবাইল ইন্টারনেট এক রেট করার সিদ্ধান্ত
গ্রাহক স্বার্থে মোবাইল ইন্টারনেটে বেধে দেয়া বিধিনিষেধ গ্রাহকের দোহাই দিয়েই তুলে নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে আবারও ইচ্ছা মতো ইন্টারনেট প্যাকেজ অফার করতে পারবে অপারেটররা। সেখান থেকে পছন্দের ভলিউম ও মেয়াদের ডাটা প্যাকেজ বেছে নিতে হবে গ্রাহকদের। নতুন সিদ্ধান্তে ইন্টারনেটের দাম আরও কমবে বলে আশা করছে বিটিআরসি।
দেশে ২০১৩ সালে থ্রিজি চালুর পর ইন্টারনেট সেবা দেয়া শুরু করে মোবাইল অপারেটররা। এরপর থেকে বিটিআরসির অনুমোদন নিয়ে বিভিন্ন মেয়াদে গ্রাহককে ডাটা প্যাকেজ অফার করত কোম্পানিগুলো। তবে রকমারি প্যাকেজের অফারে গ্রাহক বিভ্রান্তি আর অপারেটরদের ডাটা কারসাজি ঠেকাতে ২০২২ সালে প্রথমবার হস্তক্ষেপ করে বিটিআরসি। এক নির্দেশিকায় চার অপারেটরের ৩১২টি প্যাকেজ নামিয়ে আনা হয় ৯৫টিতে। ৩, ৭, ১৫, ৩০ দিন এবং আনলিমিটেড- এই পাঁচ মেয়াদে প্যাকেজ অফার করার বাধ্যবাধকতা ছিল মোবাইল অপারেটরদের।

 বছর ঘুরতেই ২০২৩ সালের ১৫ অক্টোবরে আবারও গ্রাহক অভিযোগের কথা বলে বহুল ব্যবহৃত তিন দিন এবং ১৫ দিন মেয়াদ বাদ দেয়া হয়। ৯৫টি থেকে প্যাকেজের সংখ্যা নেমে আসে মাত্র ৪০টিতে। এতে গ্রাহকের প্যাকেজ বাছাইয়ের সুযোগ কমার পাশাপাশি ডাটার দামও বেড়ে যাওয়ার যুক্তি দিয়ে কোম্পানিগুলো আপত্তি জানালেও তা আমলে নেয়া হয়নি।তবে দুই বছর পর বিটিআরসি ফিরছে সেই পুরনো পথেই। ডাটা প্যাকেজের মেয়াদ আর সংখ্যার বিধিনিষেধ তুলে নেয়ার মধ্যেই গ্রাহক স্বার্থের সুরক্ষা দেখছে নিয়ন্ত্রক সংস্থাটি।
 

বিটিআরসির পরিচালক (এসএস) লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমান বলেন, গ্রাহকদের কথা বিবেচনা করে তারাই তাদের পরিকল্পনাটা করুক। গুনগত সেবা ও দামের মাধ্যমে গ্রাহকরাও উপকৃত হবে।মোবাইল অপারেটররা জানাচ্ছে, নতুন নির্দেশনা কার্যকর হলে ডাটা কেনার ক্ষেত্রে গ্রাহক আরও স্বাধীনতা ভোগ করতে পারবেন। গ্রাহক বিভ্রান্তি শূন্যের কোটায় আনতে বাড়তি নজর দেয়ার কথাও বলছেন তারা।
 
মোবাইল অপারেটর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম সময় সংবাদকে বলেন, ‘আমরা আশা করছি, আগামী ১৫ দিনের মধ্যে নতুন একটি নির্দেশনা পাব। এর উপর নির্ভর করে আমরা নতুনভাবে প্রোডাক্ট ডিজাইন সার্ভিস করতে পারব।’
 
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, যার যেমন প্যাকেজ দরকার, সে যদি তেমন কিনতে পারে, তবে সেটা অবশ্যই গ্রাহকের জন্য ভালো হবে। ছোট অফারের জন্য আরও ভালো হবে। কারণ আমাদের গ্রাহকরা ছোট প্যাক পছন্দ করেন। বর্তমানে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন সাড়ে ১২ কোটি গ্রাহক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা