ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

আসুন সবাই মিলে শক্তিশালী জাতীয় সংসদ বিনির্মাণ করি: সালাহউদ্দিন

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ১০:১৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ১০:১৯:৪৭ পূর্বাহ্ন
আসুন সবাই মিলে শক্তিশালী জাতীয় সংসদ বিনির্মাণ করি: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আসুন সবাই মিলে শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি, যেখানে সব সংস্কার প্রস্তাব আলাপ-আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে। সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অভিহিত করুন আমাদের কোনো আপত্তি নেই।বুধবার (১২ মার্চ) রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া মাদরাসায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে রাজনৈতিক দল ও নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।




সালাহউদ্দিন আহমেদ বলেন, যে সব বন্ধুরা বলছেন, যারা গণপরিষদের মাধ্যমে সংবিধান চান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সংস্কার কমিশনে ব্যাপক সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। আপনাদের একজন প্রতিনিধি সেই সংস্কার কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুতরাং অন্য রাজনৈতিক দলগুলো আমরাও ব্যাপক সংস্কার প্রস্তাব কমিশনগুলোতে দিয়েছি।

তিনি বলেন, এই বাংলাদেশকে আপনারা যদি মনে করেন আপনাদের মতো একটি রিপাবলিক হিসেবে নামকরণ করবেন সেটা আপনাদের রাজনীতি; দলীয় আকাঙ্ক্ষা থেকে আপনারা নামকরণ করতে পারেন। কিন্তু যেই নামে ডাকুন না কেন, সেই বাংলাদেশে আমাদের সম্প্রীতির সঙ্গে বসবাস করতে হবে।



বিগত আওয়ামী লীগ সরকারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে ঠিক কিন্তু ফ্যাসিবাদী কালচার, ফ্যাসিবাদী প্রচার ও ফ্যাসিবাদের দোসরদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা বন্ধ হয়নি। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি এবং ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে এটা আমরা সবাই ঊর্ধ্বে তুলে ধরে আমাদের জীবনে এই ঐক্যকে যদি শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে নিতে চাই তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হবো।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা এ দেশের শতকরা ৯০-৯২ শতাংশ মুসলমান। এই দেশের মুসলমানই সবচেয়ে নির্যাতিত ছিল ফ্যাসিস্ট হাসিনার সময়ে। এ দেশের আলেম সমাজই সবচেয়ে নির্যাতিত ছিল। সুতরাং আমাদের লক্ষ্য রাখতে হবে ইসলামের শিক্ষা অনুযায়ী বাংলাদেশের সবাই হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলমান সবার মধ্যে একটা একতা। সবাই যেন আমরা সিটিজেন হিসেবে এ দেশে বসবাস করতে পারি।

তিনি বলেন, আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো বিঘ্ন যেন না ঘটে, কোনো শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। এ দেশে যারা অমুসলিম, যারা সংখ্যালঘু হিসেবে পরিচিত তাদের যেন আমরা সংখ্যালঘু না বলি। আমরা সাংবিধানিকভাবে সব নাগরিককে যেন নাগরিকই বলি। সবাই যেন এ দেশে সিটিজেন হিসেবে বসবাস করতে পারি। সেই রকম একটি আবহাওয়া-পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে।

অন্যদের মধ্যে বিএনপির বরকত উল্লাহ বুলু, এনডিএমের ববি হাজ্জাজ, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের মাওলানা জুনায়েদ আল হাবিব অনুষ্ঠানে বক্তব্য দেন।


পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে ইফতারে অংশ নেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু