ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ১১:১৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ১১:১৫:৪২ পূর্বাহ্ন
বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ শেরপুর থানার ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল হক এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশা মিয়ার ছেলে নাঈম ইসলাম (২১), একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২২) ও সিদ্দিকের ছেলে সেলিম হোসেন (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালের দিকে তিন বন্ধু নাঈম, রিফাত ও সেলিম এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে শেরপুরে যায়। ইফতারের সময় তারা দ্রুতগতিতে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছানোর পর একটি প্রাইভেটকারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল উলটে যায়। মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছনে থাকা অজ্ঞাত ট্রাকের চালক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। গুরুতর আহত নাঈম, রিফাত ও সেলিমকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। অচেতন সেলিম ও রিফাতকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এর কিছুক্ষণ পর সেখানে সেলিমের মৃত্যু হয়। এছাড়া রাত সাড়ে ১০টার দিকে রিফাত মারা যান।

হাইওয়ে পুলিশ শেরপুর থানার ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত তিন বন্ধুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা