ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

মাহমুদউল্লাহর অবসর নিয়ে যা বলছে বিসিবি

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ১২:৫৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ১২:৫৪:৪৫ অপরাহ্ন
মাহমুদউল্লাহর অবসর নিয়ে যা বলছে বিসিবি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে থেকে মুশফিকুর রহিমের অবসরের পথেই হাঁটলেন আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানালেন তিনি। বুধবার (১২ মার্চ) নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ।

তার বিদায়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, “বাংলাদেশ ক্রিকেটের জন্য মাহমুদউল্লাহর অবদান অসামান্য। তার ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচে ১১,০৪৭ রান ও ১৬৬ উইকেট শিকার করেছেন। আইসিসি ইভেন্টে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরির মালিক এবং ওয়ানডেতে দেশের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।”

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, “মাহমুদউল্লাহ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব। গুরুত্বপূর্ণ মুহূর্তে তার শান্ত নেতৃত্ব, চাপের মুখে ব্যাটিং-বোলিং পারফরম্যান্স, সবকিছুই তাকে জাতীয় দলের জন্য অমূল্য সম্পদে পরিণত করেছে।”

তিনি আরও বলেন, “আমরা মাহমুদউল্লাহর অসাধারণ ক্যারিয়ার উদযাপন করছি। ভবিষ্যত জীবনে তার সর্বোচ্চ সফলতা কামনা করছি। তার অভিজ্ঞতা, জ্ঞান ও অনুপ্রেরণা আগামী প্রজন্মের ক্রিকেটারদের পথ দেখাবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা