ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আমির খানের জন্মদিনের আগেই অভিনেতার বাড়িতে হাজির সালমান-শাহরুখ

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০১:২৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০১:২৬:৫৮ অপরাহ্ন
আমির খানের জন্মদিনের আগেই অভিনেতার বাড়িতে হাজির সালমান-শাহরুখ
৬০তম জন্মদিনের ঠিক আগে বলিউডের পারফেকশনিস্ট আমির খানের বাড়িতে চমক দিলেন শাহরুখ খান ও সালমান খান! তিন সুপারস্টারের একসঙ্গে হাজির হওয়া নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা, আর তাদের একসঙ্গে দেখা মাত্রই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে, আমিরের বাড়ির লিফট থেকে নামছেন সালমান ও আমির। সাদা শার্টে স্বভাবসুলভ স্টাইলে সালমান, আর গ্রে টি-শার্টে ছিলেন আমির। বন্ধুকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে বেরিয়ে আসেন আমির নিজেই। পরে হুডি আর ছাতার আড়ালে দেখা যায় শাহরুখ খানকে।

আগামী ১৪ মার্চ ৬০ বছরে পা রাখছেন আমির খান। তার আগেই এই বন্ধুত্বপূর্ণ আড্ডা নিয়ে বলিউডে জোর গুঞ্জন — তবে কি নতুন ছবির পরিকল্পনা চলছে?

এর আগেও অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সঙ্গীতে একসঙ্গে নেচেছিলেন তিন তারকা। সেই সময় আমির নিজেই বলেছিলেন, "তিনজনকে একসঙ্গে নিয়ে একটা ছবি না হলে খুব খারাপ হবে। কিন্তু দরকার ভালো গল্প আর চিত্রনাট্য।"

এদিকে, আমির ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘সিতারে জমিন পার’ নিয়ে। শাহরুখের হাতে রয়েছে সুজয় ঘোষের ‘কিং’, আর সালমান ফিরছেন এআর মুরুগাদোসের ‘সিকান্দার’ সিনেমা নিয়ে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে