ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

জার্মান সেনাবাহিনীতে তীব্র সেনা সংকট

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৩:০০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৩:০০:১৫ অপরাহ্ন
জার্মান সেনাবাহিনীতে তীব্র সেনা সংকট
জার্মান সরকার সামরিক বাহিনীর প্রসারের পরিকল্পনা করলেও বুন্ডেসভেয়ারে তীব্র সেনা সংকট চলছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বুন্ডেসভেয়ারে এখনও অনেক পদ শূন্য।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের শেষ নাগাদ জার্মান মিলিটারি’র নিচের র‍্যাংকগুলোর মধ্যে ২৮ শতাংশ পদ খালি থাকবে। এছাড়া, বছর শেষে ২০ শতাংশ পদ শূন্য থাকতে পারে, যখন পদোন্নতি দেওয়া হবে। তবে, উপরের র‍্যাংকগুলো তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে।

এ পরিস্থিতির উন্নতি করতে প্রতিরক্ষা কমিশনার এফা হ্যোগল নতুন একটি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, মিলিটারি প্রশিক্ষণ এবং আবশ্যক সুযোগ-সুবিধা এখনো পর্যাপ্ত নয়।

জার্মান সশস্ত্র বাহিনীতে বর্তমানে ১ লাখ ৮১ হাজার সৈন্য রয়েছে। দায়িত্বশীলদের মতে, ২০১১ সালে স্থগিত হওয়া পুরুষদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ পুনরায় শুরু করা জরুরি। তবে, এফা হ্যোগল মনে করছেন, কেবল এই ব্যবস্থা পুনর্বহাল করলেই যথেষ্ট হবে না, বরং বুন্ডেসভেয়ারের সামর্থ্য অনুযায়ী আরও বেশি পদক্ষেপের প্রয়োজন।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে, রাশিয়া ইউক্রেনে পূর্ণ আক্রমণ শুরুর পর থেকে জার্মানি বড় আকারে পুনঃসশস্ত্রীকরণের প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপড়েন ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বার্লিনের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আরও জরুরি হয়ে উঠেছে।

এদিকে, সিডিইউ/সিএসইউ জোট ও এসপিডি জার্মানির পরবর্তী সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে। তারা বর্তমানে দেশের অর্থনৈতিক সংস্কার, পরিকাঠামো এবং প্রতিরক্ষা খাতে বিশেষ মনোযোগ দিচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা