ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট

আক্রমণ করবেন না, আমাদের কাজ করতে দিন: আইজিপি

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৪:২৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৪:২৩:১০ অপরাহ্ন
আক্রমণ করবেন না, আমাদের কাজ করতে দিন: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘‘আমাদের ওপর আক্রমণ করবেন না। আমাদের কাজ করতে দিন, আমরা এই সমাজেরই অংশ। আমরা যদি কাজ করতে না পারি, তাহলে সমাজে স্থিতিশীলতা আনতে পারব না, এবং স্থিতিশীলতা না আনলে একটি কার্যকর জাতীয় নির্বাচনের দিকে আমরা কিভাবে এগোব?’’

বৃহস্পতিবার (১৩ মার্চ) গাজীপুরের ভোগরা বাইপাসে শিল্প পুলিশ-২ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ‘‘কোনোভাবেই রাস্তা অবরোধ বা জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কাজ করা যাবে না। গুজব ছড়িয়ে কারখানা ভাঙচুর বা রাস্তা অবরোধের মতো কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’ তিনি জনদুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায় করাকে গ্রহণযোগ্য না বলেও মন্তব্য করেন।

ঈদ যাত্রায় শ্রমজীবী মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘শ্রমিকদের প্রতি অনুরোধ, কোনো অবস্থাতেই রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবেন না। উৎসবমুখর পরিবেশ বিঘ্নিত হয় এমন কোনো কার্যক্রম থেকে বিরত থাকুন।’’

আইজিপি বাহারুল আলম বলেন, ‘‘শ্রমিকরা হুটহাট করে সড়কে নেমে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করলে তাদের সতর্ক করা হয়। কারখানা বেতন-বোনাস নিয়ে গড়িমসি করলে তাদের নিয়মিতভাবে সতর্ক করি, কিন্তু রাস্তা অবরোধ করা যাবে না।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা জানি ৫ আগস্টের পরে সাধারণ মানুষ পুলিশকে যেভাবে দেখতেন, হয়তো এখন তাদের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে, তবে আমাদের বিশ্বাস, জনগণ আমাদের বন্ধু হিসেবে জানবে।’’

আইজিপি বাহারুল আলম পুলিশের আইন প্রয়োগের কাজে আক্রমণের প্রসঙ্গেও বলেন, ‘‘আইন না মানার একটা প্রবণতা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, পুলিশ তাদের প্রতিপক্ষ, কিন্তু এটা ভুল ধারণা। পুলিশ জনগণের বন্ধু, এবং সভ্য দেশে পুলিশের ছাড়া কিছুই সম্ভব নয়।’’

মতবিনিময়ে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিবগাতুল্লা, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (শিল্প পুলিশ) ইসরাইল হাওলাদার ও গাজীপুর শিল্প-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস