ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশে মার্কিন প্রতিনিধি দল

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৪:৪২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৪:৪২:০৬ অপরাহ্ন
যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশে মার্কিন প্রতিনিধি দল
মার্কিন প্রতিনিধি দল ইউক্রেনের সম্মতির পর যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছে। বুধবার (১২ মার্চ) হোয়াইট হাউজে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ক্রেমলিন জানায়, তারা প্রস্তাবের বিষয়টি খতিয়ে দেখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনকলের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘‘বল এখন রাশিয়ার কোর্টে।’’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কোন কর্মকর্তারা মস্কোয় যাবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ সেখানে যেতে পারেন বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, শান্তি আলোচনায় রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাইক ওয়ালটজ।

এদিকে, মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক বৈঠকে ইউক্রেন রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা, তা রাশিয়ার ওপর নির্ভর করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১

রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১