ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধ হচ্ছে শুক্রবার থেকে

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৪:৪৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৪:৪৪:১০ অপরাহ্ন
পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধ হচ্ছে শুক্রবার থেকে
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘‘৫ আগস্টের পর অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছিল। এগুলো শুক্রবার (১৪ মার্চ) থেকে বন্ধ করা হবে।’’ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ‘‘পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটি সম্পর্ক রয়েছে, তাই এই ওয়েবসাইটগুলো বন্ধ করা হচ্ছে।’’

এছাড়া, মাগুরার ধর্ষণের শিকার শিশুর ব্যাপারে তিনি বলেন, ‘‘ময়নাতদন্ত আজকেই করা হবে। ডিএনএ নমুনা নেয়া হয়েছে এবং মরদেহ হেলিকপ্টার যোগে নেয়া হবে।’’ তিনি আরও বলেন, ‘‘৭ দিনের মধ্যে বিচার শুরু হবে এবং দ্রুত বিচার শেষ হবে। আশা করি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।’’

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ‘‘নতুন আইনে শিশু ধর্ষণ ও বলৎকারের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল কাজ করবে এবং আগামী রোববার অথবা সোমবার আইনের কার্যক্রম শুরু হবে।’’

তিনি আরও বলেন, ‘‘সরকার কোনো কালক্ষেপণ করেনি। দ্রুত সবাইকে গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদ করেছে।’’ তবে, তিনি ধর্ষণের ঘটনায় আন্দোলনের নামে কোনো ভিন্ন কিছু করার চেষ্টা হচ্ছে কিনা, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছিলেন।

এদিকে, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছে। ৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে শিশুটি ধর্ষণের শিকার হয়। তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) স্থানান্তর করা হয়। শিশুটির চিকিৎসায় সিএমএইচের প্রধান সার্জনকে প্রধান করে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

মাগুরার এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও সমালোচনা চলছে, এবং ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী