ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

নাসার শীর্ষ বিজ্ঞানীসহ ২৩ জন চাকরিচ্যুত

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৫:০২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৫:০২:৩৬ অপরাহ্ন
নাসার শীর্ষ বিজ্ঞানীসহ ২৩ জন চাকরিচ্যুত
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) শীর্ষ বিজ্ঞানী ক্যাথরিন কেলভিনসহ মোট ২৩ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে ট্রাম্প প্রশাসন। নাসার মুখপাত্র চেরিল ওয়ার্নারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।সামনের দিনগুলোতে আরও কর্মকর্তা-কর্মীকে ছাঁটাই করা হবে বলেও জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এএফপিকে চেরিল ওয়ার্নার বলেন, “গত ১০ মার্চ একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি পর্যালোচনা করে আমরা জানতে পেরেছি, আপাতত ক্যাথরিন কেলভিনসহ ২৩ জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং সামনের দিনগুলোতে এই তালিকা আরও দীর্ঘ হবে।”




“বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকায় থাকা কর্মকর্তা-কর্মীরা যদি আবেদন করেন, সেক্ষেত্রে তাদেরকে স্বেচ্ছা অবসরের সুযোগ দেওয়া হবে এবং আনুষাঙ্গিক কিছু সুযোগ-সুবিধাও প্রদান করা হবে; আর যদি আবেদন না করেন, তাহলে একেবারে পত্রপাঠ বিদায়।”

জলবায়ুবিশেষজ্ঞ ক্যাথরিন নাসার জলবায়ু গবেষণা বিভাগের প্রধান নির্বাহী ছিলেন। জাতিসংঘ প্রতি বছর জলবায়ু সংক্রান্ত যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে, সেই প্রতিবেদন প্রস্তুতের সঙ্গেও সংশ্লিষ্ট ছিলেন তিনি।




তাকে যে পদচ্যুত করা হচ্ছে, সে ইঙ্গিত অবশ্য ফেব্রুয়ারিতে তাকে দেওয়া হয়েছিল। গত মাসে জলবায়ুবিজ্ঞান নিয়ে একটি বড় সেমনার হয়েছে বেইজিংয়ে। সেখানে ক্যাথরিনকে কেলভিনকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন; কিন্তু পরে তাকে সেই সম্মেলনে যেতে নিষেধ করা হয়।

বস্তুত, বহু দশক ধরে জলবায়ু সংক্রান্ত গবেষণায় মুখ্য ভূমিকা পালন করে আসছে নাসা। কৃত্রিম উপগ্রহ এবং অন্যান্য অত্যাধুনিক যন্ত্র ও প্রযুক্তির মাধ্যমে জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত বিশদ ও বিস্তারিত বহু তথ্য সংগ্রহ করে নাসা এবং সেসব বিশ্লেষণের জন্য গবেষণাও করে। জাতিসংঘসহ বিশ্বের প্রথম সারির বিভিন্ন জলবায়ু সংস্থা তাদের প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে নাসার তথ্য ও বিশ্লেষন ব্যবহার করে।

ট্রাম্প অবশ্য জলবায়ু পরিবর্তনের ব্যাপারটি আমলেই আনতে চান না, বরং একে তিনি ‘অপবিজ্ঞান’ বা ‘ভুয়া’ বলে মনে করেন। সম্প্রতি জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত সনদ প্যারিস এগ্রিমেন্ট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন তিনি। প্রথম যখন প্রেসিডেন্ট হয়েছিলন ট্রাম্প, তখনও একই কাজ করেছিলেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নাসাকে গবেষণাধর্মী সংস্থার পরিবর্তে একটি আবিষ্কারধর্মী সংস্থা হিসেবে দেখতে চান ট্রাম্প। এ কারণে এই দপ্তরের গবেষণাধর্মী বিভাগগুলো থেকে কর্মী কাটছাঁট করছেন তিনি।

সূত্র : এএফপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ