ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

দুর্ঘটনার শিকার হয়ে গাড়িতে আটকা ছিলেন ছয় দিন, বাঁচলেন অলৌকিকভাবে

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৫:১১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৫:১১:৩৮ অপরাহ্ন
দুর্ঘটনার শিকার হয়ে গাড়িতে আটকা ছিলেন ছয় দিন, বাঁচলেন অলৌকিকভাবে
গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন। ওই সময় হঠাৎ গাড়ি পড়ে যায় একটি সরু জলাধারে। সেখানে এমনভাবে গাড়িটি আটকে যায় যে, তিনি আর বের হতে পারছিলেন না। এমন করে টানা ছয়দিন আটকা ছিলেন। তবে এক ব্যক্তি গাড়িটি দেখতে পাওয়ার পর অবশেষে আটকাবস্থা থেকে মুক্তি পান তিনি। ছয়দিন আটকা থাকলেও অলৌকিকভাবে বেঁচে যান তিনি।



ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে। স্থানীয় নিউটন কাউন্টির পুলিশ কর্মকর্তা শেনন কোঠরান সামাজিক মাধ্যমে একটি পোস্টে এ ঘটনার বিস্তারিত জানিয়েছে। তিনি বলেছেন, ব্রিয়োনা কাসেল নামে ৪১ বছর বয়সী ওই নারীর গাড়িটি গত মঙ্গলবার দেখতে পান এক ব্যক্তি। তিনি ড্রেনেজের যন্ত্রাংশের অপারেটরের কাজ করেন। এরপর তিনি তার সুপারভাইজারকে বিষয়টি জানান। তারা গাড়িটির কাছে গিয়ে ভেতরে নারীকে দেখতে পান। ওই সময় এ নারীর জ্ঞান ছিল এবং তিনি কথাও বলতে পারছিলেন। এরপর বেশ কয়েকটি সংস্থার উদ্ধারকারীরা এসে তাকে উদ্ধার করে শিকাগো হাসেপাতালে নিয়ে যায়।

এই নারী নিখোঁজ হওয়ার পর তার পরিবার তার খোঁজে পুলিশের দারস্থ হয়েছিল। এর কয়েকদিন পর তারা তার সন্ধান পান।


এবিসি নিউজকে ব্রিয়োনা কাসেলের বাবা ডেলমার ক্যাল্ডওয়েল বলেছেন, তার মেয়ে বৃহস্পতিবার থেকে গাড়ির ভেতর আটকা ছিলেন। ওইদিন রাতে গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েন। এক সময় তার গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে জলাধারে পড়ে যায়। তার গাড়িটি যেখানে পড়েছিল সেই স্থানটি রাস্তা থেকে দেখা যায় না। এ কারণে রাস্তার কারও নজরে তিনি পড়েননি।




তিনি আরও জানিয়েছেন, তার মেয়ে পা এবং কোমরে আঘাত পেয়েছে। এছাড়া তার ফোনটি পাওয়া গিয়েছিল সিটের নিচ থেকে। অর্থাৎ তিনি তার ফোনটি হাতে নিয়ে কাউকে কল করতে পারছিলেন না।”

এই ছয়দিন তিনি পানি খেতে পেরেছিলেন। যা তাকে বাঁচিয়ে রাখতে সহায়তা করেছে। তার বাবা বলেছেন, “সে তার হুডিটি পানিতে ডুবিয়ে সেটি মুখে ঢুকিয়ে পানি খেতে পেরেছিল।”

সূত্র: এএফপি



 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা