ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে দিল্লিকে বার্তা

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৫:২৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৫:২৪:৩৩ অপরাহ্ন
অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে দিল্লিকে বার্তা
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বাংলাদেশ বিষয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। 

তিনি বলেছেন, ভারতের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তা বিভ্রান্তিকর ও বাস্তবতার ভুল প্রতিফলন। বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, দেশের নির্বাচন, আইনশৃঙ্খলা এবং সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে ভারতীয় মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

রফিকুল আলম আরও বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে ভারতীয় কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে। তিনি জানান, ভারতীয় মিডিয়া হাউসগুলোর মধ্যে কিছু বেসরকারি অপপ্রচার চলছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তা মোকাবেলা করার বিষয়ে কাজ করছে।

এছাড়া, তিনি সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক সম্পর্কেও কথা বলেন। কলকাতায় ৬-৭ মার্চ অনুষ্ঠিত বৈঠকে গঙ্গার পানি বণ্টন, বন্যার পূর্বাভাস সংক্রান্ত তথ্য বিনিময় এবং সীমান্ত নদী বিষয়ক আলোচনা হয়। কিছু বিষয়ে সিদ্ধান্তে না আসার কারণে বৈঠকের মিনিটসে সই করা হয়নি, তবে এটি অস্বাভাবিক নয় এবং পরবর্তী সময়ে কূটনৈতিক মাধ্যমে এটি স্বাক্ষরিত হবে বলে আশা প্রকাশ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর