ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমেরিকার সর্বোচ্চ চাপের মুখে আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৫:৩১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৫:৩১:৩১ অপরাহ্ন
আমেরিকার সর্বোচ্চ চাপের মুখে আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান
সম্প্রতি দৈনিক ইরান সংবাদপত্রের সঙ্গ এক সাক্ষাৎকারে আরাকচি বলেন,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারণাধীন আলোচনায় যোগ দিলে তেহরান কিছুই অর্জন করতে পারবে না। ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে সমান শর্তে আলোচনার টেবিলে বসার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার চাপ প্রয়োগের নীতির অকার্যকরতা প্রমাণ করতে হবে তা উল্লেখ করে আরাকচি আরও বলেন, "সর্বোচ্চ চাপ" নীতি মোকাবেলায় ইরানের কৌশল হল "সর্বোচ্চ প্রতিরোধ"।

ইরান-বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে গত কয়েক দফার আলোচনায় ইউরোপীয়দের মধ্যস্থতাকারী ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আরাকচি বলেন, তার দেশ রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শের পাশাপাশি ইউরোপীয়দের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।

ইরানের এই শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেন,  কিন্তু শেষ পর্যন্ত আমেরিকাকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করব যখন আমরা সমান অবস্থানে থাকব, চাপ ও হুমকি থেকে মুক্ত থাকব এবং আত্মবিশ্বাসী থাকব যে আলোচনায় জনগণের জাতীয় স্বার্থ সুরক্ষিত হবে।

আরাকচি আরও বলেন যে ইরানের সম্ভাব্য পারমাণবিক আলোচনার পরিকল্পনা রয়েছে। কারণ তেহরান এখনো চলমান পরোক্ষ আলোচনায় অংশগ্রহণ করছে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে সহযোগিতা করছে।

গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীকে একটি চিঠি পাঠিয়ে ইরানকে সতর্ক করে দিয়েছেন যে তারা যেন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু করে অন্যথায় ইরানকে সামরিকভাবে মোকাবেলা করা হবে।

কমেন্ট বক্স
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র

অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র