ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা

ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের সিদ্ধান্ত থেকে ফিরে এলেন ট্রাম্প

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৫:৪৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৫:৪৩:১৭ অপরাহ্ন
ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের সিদ্ধান্ত থেকে ফিরে এলেন ট্রাম্প

ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজা দখলের সিদ্ধান্ত থেকে ফিরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা থেকে ফিলিস্তিনিদের কেউ উৎখাত করবে না। গতকাল (বুধবার, ১২ মার্চ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ ফসকে এ কথা বলেন তিনি। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মাকিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে হামাস। এদিকে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে গাজা পুনর্গঠন নিয়ে কথা বলছেন আরব লীগের নেতারা।

 

গাজায় প্রথম ধাপে যুদ্ধবিরতি শেষ হওয়ার দিন থেকেই ফিলিস্তিনিদের ওপর মানবিক অত্যাচার শুরু করেছে ইসরাইল। গেল প্রায় ১২ দিন ধরে উপত্যকাটিতে কোন ধরনের খাদ্য ও জরুরি সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না তারা। শুধু তাই নয় বন্ধ করে দিয়েছে সেখানকার বিদ্যুৎ সংযোগ।

 

পবিত্র রমজান মাসে ইসরাইলিদের এ ধরনের জুলুমে অতিষ্ঠ গাজার লাখো ফিলিস্তিনি। ইফতার ও সেহরিতেও অর্ধাহারে অনাহারে থাকতে হচ্ছে রোজাদারদের।

 

ফিলিস্তিনিরা যখন একমুঠো খাবারের জন্য হাহাকার করছে তখন মিশর সীমান্তে সারিসারি ট্রাক অপেক্ষা করছে খাবার নিয়ে। তবে, ইসরাইলি বাধায় গাজায় প্রবেশ করতে পারছেনা এগুলো। তবুও সেখানকার ট্রাক চালকরা খুশি মনে অপেক্ষা করছেন কখন তারা ফিলিস্তিনিদের কাছে খাবার পৌঁছে দিতে পারবেন।

 

ট্রাক চালকদের মধ্যে একজন বলেন, 'গাজার ভাইদের কাছে খাবার পৌঁছে দিতে এখানে অপেক্ষায়। আমরা এখানে ইফতার করতে পারলেও ফিলিস্তিনিরা খাবার ও পানি পাচ্ছে না।'

 

অন্য একজন চালক বলেন, 'যত দিন দরকার এখানে অপেক্ষা করবো। তবুও গাজায় ফিলিস্তিনি ভাইদের খাবার পৌঁছে দেবো।'

 

খাবার ও বিদ্যুতের অভাবে যখন মানবেতর অবস্থা ফিলিস্তিনিদের তখন গাজাবাসীর জন্য সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের গাজা থেকে সরানো হবে না। তারা তাদের ভূমিতেই থাকবে। বুধবার আইরিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হঠাৎই যেন মুখ ফসকে এ কথা বলে ফেলেন ট্রাম্প। মার্কিন সাংবাদিক: গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর বিষয়ে আলোচনা হয়েছে?

যদিও ক্ষমতায় বসেই ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজা নিয়ন্ত্রণের নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এমনকি গাজা কিনে ফেলার কথাও বলেছিলেন আনপ্রেডিক্টেবল এই নেতা। এর মাস খানেকের মধ্যেই এবার ভোল পাল্টালেন তিনি।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'অনেক ইসরাইলি বন্দি অবস্থায় রয়েছে। অনেক বন্দিদের ভিডিও ফুটেজ দেখেছি। তাদের পরিস্থিতি ভয়াবহ। তাদের মুক্ত করতে ইসরাইলের সঙ্গে কাজ করছি। এই সংকট সমাধান করতে হবে। ৭ অক্টোবর একটি ভয়াবহ দিন ছিল।'

 

মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র জানান, সত্যি যদি গাজাবাসীকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে ট্রাম্প ফিরে আসেন তবে তাকে ধন্যবাদ।

 

ট্রাম্প যখন ফিলিস্তিনিদের গণহারে প্রত্যাবাসনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তখন কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আরব লীগের নেতারা আলোচনা করছেন গাজা পুনর্গঠন নিয়ে। মিশরের নেতৃত্বে ৫৩ বিলিয়ন ডলারের গাজা পুনর্গঠনের প্রস্তাব দেয় আরব দেশগুলো।

 

এদিকে, যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় আটক মোহাম্মদ খলিলের মুক্তির দাবিতে আটলান্টা, লস অ্যাঞ্জেলেসসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ নামে হাজারো শিক্ষার্থী।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী