ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

ইউরোপীয় ইউনিয়নের মদে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০৯:২২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০৯:২২:৫৮ পূর্বাহ্ন
ইউরোপীয় ইউনিয়নের মদে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মদ, শ্যাম্পেন এবং অন্যান্য অ্যালকোহল পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের উৎপাদিত হুইস্কিতে ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পিত শুল্কের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার ওই হুমকি দিয়েছেন তিনি।



গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকে প্রতিদ্বন্দ্বী ও অংশীদার দেশগুলোর বিরুদ্ধে একই ধরনের বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য ও অন্যান্য নীতিগত ইস্যুতে দেশগুলোর বিরুদ্ধে চাপ প্রয়োগের হাতিয়ার হিসাবে শুল্ক আরোপকে ব্যবহার করছেন তিনি।

আগামী এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৮ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ কার্যকর করার কথা রয়েছে। সেই শুল্ক আরোপের প্রতিক্রিয়া হিসাবে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মদ, শ্যাম্পেন ও অন্যান্য অ্যালকোহল পণ্যে ২০০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এর আগে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উৎপাদিত ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প।



নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ‘‘যদি ওই শুল্ক অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র শিগগিরই ফ্রান্স ও অন্যান্য ইইউ দেশের সব ধরনের মদ, শ্যাম্পেন এবং অ্যালকোহলযুক্ত পণ্যে ২০০ শতাংশ শুল্ক কার্যকর করবে।’’

যুক্তরাষ্ট্রের হুইস্কির ওপর ইউরোপীয় ইউনিয়নের আরোপিত ৫০ শতাংশ শুল্ককে ‘ন্যক্কারজনক’ বলে তীব্র সমালোচনা করেছেন। তিনি ইইউকে বিশ্বের ‘অন্যতম বৈরী ও আপত্তিজনক কর এবং শুল্ক আরোপকারী কর্তৃপক্ষ’ বলে অভিহিত করে বলেছেন, এই ব্লকটি ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা নেওয়ার একক উদ্দেশ্যে গঠিত হয়েছিল।’’

ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির ঘোষণার পর তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স। দেশটি বলছে, মদ ও অ্যালকোহল সংশ্লিষ্ট যে কোনও শুল্কের বিরুদ্ধে লড়াই করবে প্যারিস। ফ্রান্সের পররাষ্ট্র বাণিজ্যবিষয়ক মন্ত্রী লরেন্ট সেন্ট-মার্টিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘‘আমরা হুমকির কাছে নত হব না। ফ্রান্স পাল্টা প্রতিশোধ নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।’’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক