ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

হোলির রঙ মাখতে না দেওয়ায় ভারতে যুবককে হত্যা

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০৯:২৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০৯:২৬:১৬ পূর্বাহ্ন
হোলির রঙ মাখতে না দেওয়ায় ভারতে যুবককে হত্যা
গায়ে হোলির রঙ মাখতে না দেওয়ায় ভারতের রাজস্থানের দওসা বিভাগে ২৫ বছর বয়সী এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ।



এক কর্মকর্তা বলেছেন, দওসা বিভাগের রালওয়াস গ্রামে গতকাল বুধবার সন্ধ্যায় অশোক, বাবলু ও কালুরাম নামে তিন ব্যক্তি স্থানীয় একটি লাইব্রেরিতে গিয়ে হংসরাজ নামে এক যুবকের গায়ে হোলির রঙ মাখতে যায়। হংসরাজ সেখানে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

তখন তিনি তাদের রঙ মাখাতে বাধা দেন। ওই সময় এ তিনজন তাকে লাথি মারে এবং বেল্ট দিয়ে পেটায়। এরপর তাদের একজন তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট দিনেশ আগারওয়াল।




এই নির্মম হত্যাকাণ্ডের পর হংসরাজের ক্ষুব্ধ পরিবার ও গ্রামবাসী লাশ নিয়ে সেখানকার মহাসড়ক আটকে দেন। যা রাত ১টা পর্যন্ত অব্যাহত ছিল। তারা হত্যাকারীদের গ্রেপ্তার, হংসরাজের পরিবারকে ৫০ লাখ রুপি জরিমানা ও তার পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানান।

পরবর্তীতে পুলিশে আশ্বাসে মহাসড়ক থেকে লাশ নিয়ে যায় ভুক্তভোগীর পরিবার।

কমেন্ট বক্স
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র

অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র