ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সিরিয়ায় আইনের মূল ভিত্তি থাকবে ইসলামিক আইনশাস্ত্র

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ১০:১৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ১০:১৩:৫১ পূর্বাহ্ন
সিরিয়ায় আইনের মূল ভিত্তি থাকবে ইসলামিক আইনশাস্ত্র
সিরিয়ায় ইসলামিক আইনশাস্ত্রকে আইনের প্রধান ভিত্তি হিসেবে রাখা হবে। এছাড়া সাধারণ মানুষের বাক স্বাধীনতাও অক্ষুন্ন রাখা হবে। দেশটির নতুন সংবিধানের একটি খসড়া প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, ইসলামিক আইনশাস্ত্রকে আইনের মূল ভিত্তি হিসেবে রেখে দেওয়া হয়েছে। এই খসড়া সংবিধানে স্বাক্ষর করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।



বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছে।গত সপ্তাহে নতুন সংবিধানের ৪৪টি আর্টিকেল পড়ে শোনান একজন আইন বিশেষজ্ঞ। তাকে প্রেসিডেন্ট আহমেদ আল-শারাই নিয়োগ দিয়েছেন।




গত বছরের ৮ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ইসলামপন্থি হায়াত তাহরির আল-শাম। এই দলটির প্রধান নেতা হলেন আহমেদ আল শারা। তিনি ক্ষমতা নিয়ে প্রথমে আসাদ আমলের সংবিধান বাতিল করেন। এছাড়া যেসব সরকারি কর্মকর্তা বা কর্মচারী সাধারণ মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করেছেন। বর্তমানে সিরিয়াকে পুনর্গঠনের চেষ্টা করা হচ্ছে। তার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটি আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে। এরপর সেখানে সাধারণ নির্বাচন আয়োজন করা হবে।

বাসার আল-আসাদ নিজ দেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালানোয় সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল পশ্চিমা দেশগুলো। এছাড়া বেশিরভাগ দেশ সিরিয়া থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল। আহমেদ আল-শারার নেতৃত্বে নতুন সরকার গঠনের পর পশ্চিমা দেশগুলো ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে এবং রাষ্ট্রদূততে আবারও সিরিয়ায় পাঠানোর উদ্যোগ নিচ্ছে। এরমধ্যে সর্বশেষ পশ্চিমা দেশ হিসেবে কানাডা নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনরায় রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা