ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গুতেরেসের বৈঠক

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ১১:১৫:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ১১:১৫:০০ পূর্বাহ্ন
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গুতেরেসের বৈঠক
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।শুক্রবার (১৪ মার্চ) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের শিরোনাম ‘রামাদান সলিডারিটি ভিজিট’। রমজান মাস উপলক্ষে সংহতি জানিয়ে এই সফর হলেও এখানে প্রাধান্য পাচ্ছে রোহিঙ্গা ইস্যু। সফরে রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দ কমে যাওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।
 
এরআগে, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে চার দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব। তিনি আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ  ইউনূসের সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে নেমে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। যেখানে তিনি একটি ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের নিয়ে একটি ক্যাম্পেইন এবং রোহিঙ্গাদের পুষ্টি ও সহায়তার বিষয় নিয়ে একটি প্রেজেন্টেশন শুনবেন। এরপর রোহিঙ্গা কালচারাল সেন্টারে গিয়ে সাংস্কৃতিক পরিবেশনা দেখবেন। এছাড়া তিনি কক্সবাজারের একটি লার্নিং সেন্টারও পরিদর্শন করবেন।
 
গুতেরেস দেখা করবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। সন্ধ্যায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। রাতেই ফিরবেন ঢাকাতে। এ সময় তার সফর সঙ্গী হবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

 
শনিবার (১৫ মার্চ) মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। এদিন ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।  

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে